১ বছরের ব্যবধানে রিটার্ন জমা বেড়েছে ৫ লাখ!
বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে রিটার্ন জমা পড়েছে ৩৫ লাখ ৪০ হাজার। যা এর আগের অর্থবছরে ছিল ৩০ লাখ ২৮ হাজার। অর্থাৎ বছরের ব্যবধানে রিটার্ন জমা বেড়েছে ৫ লাখ ১১ হাজারটি। একই সঙ্গে আয়কর আদায় বেড়েছে ৯০১ কোটি টাকা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আয়কর কর্মকর্তারা বলছেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে নতুন নতুন খাতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে জমি নিবন্ধনের ক্ষেত্র থেকে শুরু করে নতুন নতুন খাতে রিটার্ন জমা বাধ্যতামূলক হওয়ায় রিটার্ন এবং আয়করের পরিমাণ উল্লেখযোগ্যহারে বেড়েছে বলেও মনে করেন তারা।