দপ্তরী Terms & Conditions – সেবা ব্যবহারের শর্তাবলী
দপ্তরীর সেবা ব্যবহারের শর্ত, নীতি ও দায়-সীমা সম্পর্কে বিস্তারিত জানুন। আমাদের ওয়েবসাইট, টুল, ও সেবা ব্যবহারের আগে শর্তাবলী পড়ুন ও সম্মত হন।
Terms & Conditions (শর্তাবলী)
সর্বশেষ হালনাগাদ: ৩০ জুলাই, ২০২৫
প্রযোজ্য ক্ষেত্র: দপ্তরীর ওয়েবসাইট, অনলাইন ক্যালকুলেটর, ইমেইল, চ্যাট, ফোন, এবং অন্যান্য সেবা।
1) শর্তাবলী গ্রহণ
আমাদের ওয়েবসাইট বা সেবা ব্যবহার করলে আপনি এই Terms & Conditions এর সাথে সম্মত হচ্ছেন।
যদি আপনি শর্তাবলীর সাথে একমত না হন, তাহলে আমাদের সেবা ব্যবহার করবেন না।
2) সেবার ধরন
দপ্তরী ব্যবসায়িক, আইনি, ট্যাক্স ও কমপ্লায়েন্স সম্পর্কিত তথ্য, টুল, ও কনসালটেশন সেবা প্রদান করে।
সব তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য — এটি কোনো আনুষ্ঠানিক আইনি বা আর্থিক পরামর্শ নয়।
3) তথ্যের সঠিকতা
আমরা সঠিক ও হালনাগাদ তথ্য দেয়ার চেষ্টা করি, তবে কোনো ভুল, অসম্পূর্ণতা বা সময়োপযোগী আপডেট না থাকলে দায়ী থাকবো না।
আইন, ফি ও নীতি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে, তাই ব্যবহারকারীকে নিজ দায়িত্বে যাচাই করতে হবে।
4) ব্যবহারকারীর দায়িত্ব
আপনার দায়িত্ব:
সঠিক ও হালনাগাদ তথ্য প্রদান করা
সেবা ব্যবহারের আগে প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স নেয়া
আইনসম্মতভাবে আমাদের সেবা ব্যবহার করা
5) পেমেন্ট ও রিফান্ড নীতি
সব পেমেন্ট নির্ধারিত শর্ত অনুযায়ী করতে হবে।
সেবা শুরু হওয়ার পর রিফান্ড নীতি প্রযোজ্য নয়, যদি না আমাদের ত্রুটি থাকে।
6) তৃতীয় পক্ষের লিংক ও সেবা
ওয়েবসাইটে তৃতীয় পক্ষের লিংক থাকতে পারে। তাদের নীতি ও নিরাপত্তার জন্য আমরা দায়ী নই।
তৃতীয় পক্ষের সেবা ব্যবহার করলে তাদের শর্ত প্রযোজ্য হবে।
7) দায়-সীমা
আমরা কোনো সরাসরি, পরোক্ষ বা পরিণামমূলক ক্ষতির জন্য দায়ী থাকবো না, যেমন:
আর্থিক ক্ষতি
ডেটা হারানো
ব্যবসা বন্ধ হয়ে যাওয়া
8) মেধাস্বত্ব
ওয়েবসাইটের সকল কনটেন্ট, ডিজাইন, টেক্সট, ইমেজ, লোগো দপ্তরীর মেধাস্বত্ব।
অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, বিতরণ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না।
9) শর্তাবলী পরিবর্তন
আমরা যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়া শর্তাবলী আপডেট করতে পারি। পরিবর্তিত শর্ত ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিক কার্যকর হবে।
10) যোগাযোগ
যদি শর্তাবলী সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে:
📧 info@daptari.com
🏢 সেনপারা পর্বত, মিরপুর ১০, ঢাকা।
কিছু নিয়মিত প্রশ্নোত্তর (FAQ)
কুকিজ না দিলে কি সেবা পাব?
উইজেট/ক্যালকুলেটরের কিছু ফিচার সীমিত হতে পারে, তবে মূল কনটেন্ট দেখা যাবে।
মার্কেটিং মেসেজ বন্ধ করব কীভাবে?
ইমেইলের “Unsubscribe” লিংক বা WhatsApp/SMS-এ “STOP” লিখে রিপ্লাই করুন; বা ইমেইল দিন privacy@daptari.com।
ডকুমেন্ট কতদিন রাখেন?
কাজের ধরণ ও আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সর্বশেস সেবা গ্রহনের পর ১ বছর; এরপর নিরাপদে ডিলিট/অ্যানোনিমাইজ করা হয়। কিন্তু যদি অনিচ্ছাকৃত বা জটিলতার কারনে তথ্য ডিলিট হয় তাহলে তার জন্য দপ্তরী দায়ী থাকবে না।