ব্যবসা বাড়ে রপ্তানিতে
জটিলতা কমে দপ্তরীতে
দ্রুত, ঝামেলামুক্ত ও খরচ সাশ্রয়ী সমাধান
অভিজ্ঞ কনসালট্যান্ট টিমের সহায়তা
সঠিক ডকুমেন্টেশন ও গাইডলাইন, নির্ভরযোগ্য এবং কমপ্লায়েন্স-ফ্রেন্ডলি প্রসেস
ERC (Export Registration Certificate) হলো রপ্তানিকারকের অফিশিয়াল লাইসেন্স—যা Chief Controller of Imports & Exports (CCI&E) কর্তৃপক্ষ ইস্যু করে।
রেজিস্ট্রেশন থেকে ব্যাংক, কাস্টমস ও ডকুমেন্টেশন—সবকিছুতে এক জায়গায় সহায়তা।
ERC কেন দরকার?
ব্যাংকে Export ফর্ম/রপ্তানি প্রক্রিয়া চালু করতে
কাস্টমস ক্লিয়ারেন্স ও শিপমেন্ট ডকুমেন্ট প্রসেস করতে
Bank Realisation Certificate ও ইনসেনটিভ/রিবেট ক্লেইম করতে
আন্তর্জাতিক ক্রেতা ও ফাইন্যান্সিং পার্টনারের কাছে বিশ্বাসযোগ্য হতে
কারা নেয় ERC?
সরাসরি রপ্তানিকারক প্রতিষ্ঠান (ম্যানুফ্যাকচারার/মার্চেন্ট)
অনলাইন/ই-কমার্স ভিত্তিক রপ্তানিকারক
বায়ার/ট্রেডিং হাউস যারা বিদেশে শিপমেন্ট করেন
ইন্ডেন্টিং সহ বিশেষ কিছু ব্যবসার ধরনের জন্য
নতুন ERC রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ট্রেড লাইসেন্স, কোম্পানি হলে (COI, MOA/AOA, Form XII)
TIN ও VAT (BIN), অফিস ভাড়ার দলিল, ছবি, ইমেইল ও মোবাইল
ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
চেম্বার/ট্রেড অ্যাসোসিয়েশন সদস্যপদ / মেম্বারশিপ
জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট (প্রোপ্রাইটর/ডিরেক্টর)
পুরনো ERC নবায়নের জন্য লাগবে
পূর্বের ERC কপি
হালনাগাদ ট্রেড লাইসেন্স, TIN, BIN
ব্যাংক সলভেন্সি (আপডেটেড)
গত সময়ের রপ্তানি লেনদেন/EXP রেকর্ড (যদি চাওয়া হয়)
নির্ধারিত নবায়ন ফি’র চালান
ERC রেজিস্ট্রেশনের ও নবায়নের ফি সমুহ
সরকারি ফি’র সাথে ভ্যাট (১৫%), ব্যাংক চার্জ, এবং প্রয়োজনে সার্ভিস চার্জ যুক্ত হবে।
| সার্ভিস | নতুন রেজিস্ট্রেশন ফি (৳) | বার্ষিক নবায়ন ফি (৳) |
|---|---|---|
| ERC (সাধারণ) | 11,500 (VAT সহ) | 8,050 (VAT সহ) |
| ERC (Indenting Service) | 57,500 (VAT সহ) | 28,750 (VAT সহ) |
যদি দপ্তরীর সহযোগিতা প্রয়োজন হয় তাহলে দপ্তরীর সেবা ফি ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
ERC রেজিস্ট্রেশন ও নবায়নের করতে এখনি যোগাযোগ করুন
রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার ধাপ (Registration)
ডকুমেন্ট প্রস্তুতি ও যাচাই
Treasury Challan এর মাধ্যমে সরকারি ফি জমা
CCI&E OLM পোর্টালে অনলাইন আবেদন
অফিস যাচাই/স্পষ্টীকরণ (প্রয়োজনে)
ERC অনুমোদন ও ইস্যু
সব কাগজ ঠিক থাকলে সাধারণত ১০-১৫ কর্মদিবসে লাইসেন্স পাবেন।
নবায়ন প্রক্রিয়ার ধাপ (Renewal)
প্রয়োজনীয় কাগজপত্র আপডেট
আয়কর রিটার্ন প্রমান দাখিল (ব্যাক্তিগত বা কোম্পানি)
নবায়ন ফি Treasury Challan
অনলাইন আবেদন/ডকুমেন্ট আপলোড
যাচাই শেষে নবায়িত IRC ইস্যু
সাধারণত ৫ – ৭ কর্মদিবস।
রপ্তানি কমপ্লায়েন্স ও পরামর্শ (আমাদের সেবা)
HS কোড নির্বাচন ও পণ্য ডকুমেন্টেশন
EXP ফর্ম, ইনভয়েস, প্যাকিং লিস্ট, COO, ইন্স্যুরেন্স ইত্যাদি প্রস্তুতি
কাস্টমস/শিপিং ডকুমেন্ট প্রসেস গাইড
BRC/ইনসেনটিভ/রিবেট ক্লেইম সাপোর্ট
বার্ষিক/পর্যায়ভিত্তিক কমপ্লায়েন্স চেকলিস্ট ও রিমাইন্ডার
ট্রেড লাইসেন্স সম্পর্কে কিছু নিয়মিত প্রশ্ন
ERC করতে কতদিন লাগে?
সব কাগজ ঠিক থাকলে সাধারণত ১০-১৫ কর্মদিবস।
ফি কোথায় জমা দেব?
Bangladesh Bank/Sonali Bank–এ Treasury Challan করে সরকারি ফি জমা দিতে হয়; অনলাইন আবেদনে চালান নম্বর যুক্ত করতে হয়।
ERC ও IRC কি একসাথে দরকার?
রপ্তানি করলে ERC বাধ্যতামূলক; অনেক ব্যবসার ক্ষেত্রে আমদানি-কাঁচামালের জন্য IRC লাগে। আপনার ব্যবসা অনুযায়ী আমরা জানিয়ে দিই।
নবায়ন মিস করলে কী হয়?
ব্যাংকে EXP প্রসেস ও কাস্টমস ডকুমেন্টেশনে সমস্যা হবে; জরিমানার ঝুঁকিও থাকে। সময়মতো নবায়ন করুন।
দপ্তরী কীভাবে সাহায্য করে?
ডকুমেন্ট রিভিউ, ফি জমা নির্দেশনা, অনলাইন আবেদন, ফলো-আপ, অনুমোদন—এবং রপ্তানি কমপ্লায়েন্সে এন্ড-টু-এন্ড সাপোর্ট।