ট্রেডমার্কে ব্র্যান্ড সুরক্ষিত,

দপ্তরীতে আপনি নিশ্চিত।

আপনার ব্র্যান্ড ও সুনাম সুরক্ষিত রাখবে।

সার্চ থেকে অনুমোদন, পুরো প্রসেস সহজকরন।

৬-১২ মাসের মধ্যে সহজে বাসায় বসে ট্রেডমার্ক অনুমোদনের সহযোগিতা।

ট্রেডমার্ক নিবন্ধন আপনার ব্যবসা, পণ্যের নাম বা লোগোকে আইনি সুরক্ষা দেয়। এটি আপনাকে নকল পণ্য বা অন্যের ব্র্যান্ডের অপব্যবহার থেকে রক্ষা করে এবং বাজারে আপনার আলাদা পরিচিতি নিশ্চিত করে।

ট্রেডমার্ক নিবন্ধন কেন জরুরি?

আপনার লোগো, নাম বা স্লোগান অন্য কেউ ব্যবহার করতে পারবে না।

নকল বা কপিরাইট ভঙ্গ হলে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা।

প্রতিযোগিতামূলক বাজারে আপনাকে স্বতন্ত্র রাখে।

রপ্তানি ও বিদেশে ব্যবসা সম্প্রসারণে সহায়তা।

বাংলাদেশে ট্রেডমার্ক নিবন্ধনের ধাপসমূহ

ট্রেডমার্ক সার্চ ও আবেদন

প্রথমে নিশ্চিত হতে হবে আপনার কাঙ্ক্ষিত নাম/লোগো আগে থেকে নিবন্ধিত আছে কি না।
নাম সার্চ ফি: ২,০০০ টাকা + ভ্যাট (সময়: ২-৩ সপ্তাহ)
আবেদনের ফি: ৫,০০০ টাকা + ভ্যাট (সময়: ১ দিন)
আইনজীবী নিয়োগ: আলোচনা সাপেক্ষে (ঐচ্ছিক, তবে পরামর্শযোগ্য)
ফলাফল: আবেদন সফল হলে আপনি TM চিহ্ন ব্যবহার করতে পারবেন।

আবেদন পরীক্ষা (Examination)

বাংলাদেশ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের কর্মকর্তা আপনার আবেদন আইনি দিক থেকে যাচাই করবেন।
যদি কোনো সমস্যা থাকে, তাহলে শোকজ নোটিশ পাবেন এবং ২ মাসের মধ্যে জবাব দিতে হবে।
ফি: ৪,০০০ টাকা + ভ্যাট (সময়: ২-৩ মাস)

জার্নাল/গেজেটে বিজ্ঞপ্তি

যদি পরীক্ষা পাস হয়, আপনার ট্রেডমার্ক অফিসিয়াল গেজেটে প্রকাশ হবে।
এই সময়ের মধ্যে কেউ আপত্তি জানালে শুনানি হবে।
ফি: ৩,০০০ টাকা + ভ্যাট (সময়: ৬-৯ মাস)

নিবন্ধন সনদ প্রদান

সব ধাপ শেষ হলে আপনি
কোনো আপত্তি না থাকলে আপনাকে ট্রেডমার্ক নিবন্ধন সনদ দেওয়া হবে।
ট্রেডমার্ক সনদ পাবেন।
এরপর ® চিহ্ন ব্যবহার করতে পারবেন।
ফি: ২০,০০০ টাকা + ভ্যাট (সময়: ১ মাস)

এক নজরে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের সকল খরচ!

সরকারি ফি (Government Fee)

ধাপ

আবেদন জমা

আবেদন পরীক্ষা

গেজেট বিজ্ঞপ্তি

নিবন্ধন

সর্বমোট সরকারি ফি

ফি (BDT) (মুল ফি + ভ্যাট)

8,050

4,600

3,450

23,000

39,100

(সরকারি ফি পরিবর্তনযোগ্য – সর্বশেষ হার জানতে যোগাযোগ করুন)

আমরা কিভাবে সহযোগিতা করতে পারি?

সম্পূর্ণ আবেদন প্রস্তুতি ও জমা

ডকুমেন্ট প্রস্তুতি ও যাচাই

আপনার পক্ষ থেকে আইনজীবী নিয়োগ

শোকোজ বা আপত্তি মোকাবিলা ও আইনি সহায়তা

নিবন্ধন সনদ পর্যন্ত ফুল সাপোর্ট

আমাদের সহযোগিতা নিলে আপনার 1,50,000 - 1,60,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। এছাড়াও যদি শোকজ হয় তাহলে আরো বেশি খরচের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি চাইলে 11,000 টাকা দিয়ে আবেদন করে লোগোর উপর TM লিখে নিতে পারেন।

আমাদের সহযোগিতা নিতে এখনি যোগাযোগ করুন

ট্রেডমার্ক নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য:

আবেদনকারীর নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র (এন আইডি) বা জন্ম নিবন্ধন সনদের কপি, এবং মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা প্রয়োজন।

ট্রেডমার্ক বা লোগোর একটি স্পষ্ট প্রতিরূপ বা বিবরণ দিতে হবে।

যে পণ্য বা সেবার জন্য ট্রেডমার্ক নিবন্ধন করা হচ্ছে, তার একটি বিস্তারিত তালিকা এবং শ্রেণী উল্লেখ করতে হবে।

ট্রেডমার্ক হোল্ডারের অফিসিয়াল ঠিকানা ও যোগাযোগের তথ্য প্রয়োজন।

ট্রেড লাইসেন্স অথবা কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট প্রয়োজন হতে পারে।

ট্রেডমার্ক সম্পর্কে কিছু নিয়মিত প্রশ্ন

ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রাথমিক মেয়াদ ৭ বছর। এরপর, প্রতি ১০ বছর পর পর নবায়ন করতে হয়। নবায়নের মাধ্যমে এটি অনির্দিষ্টকালের জন্য ব্যবহার করা যেতে পারে। 

মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন না করলে এটি বাতিল হতে পারে।

আপনার তৈরি পণ্য বা ব্র্যান্ড নকল হয়ে বাজার হারানো। প্রতিযোগী প্রতিষ্ঠান নাম বা লোগো ব্যবহার করে ফায়দা নেওয়া। আইনি সুরক্ষার অভাবে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না।

জি, পারবো। সেখেত্রে উপরের খরচ গুলো আপনাকে মাথায় রাখতে হবে।