কেনো আপনার একজন ভালো

Personal Income Tax Consultant প্রয়োজন?

জটিল কর আইন বোঝা ও মেনে চলা

কর আইন অত্যন্ত জটিল এবং প্রায়শই পরিবর্তিত হয়। একজন পেশাদার কনসালট্যান্ট এই আইনগুলি সম্পর্কে আপডেটেড থাকেন এবং নিশ্চিত করেন যে আপনি সমস্ত নিয়মকানুন মেনে চলছেন।

ট্যাক্স সাশ্রয় / ট্যাক্স রেয়াত

একজন অভিজ্ঞ কনসালট্যান্ট বিভিন্ন বৈধ ট্যাক্স সেভিংস সুযোগ, যেমন - বিনিয়োগ, ভাতা, বা ছাড় সম্পর্কে আপনাকে অবহিত করতে পারেন, যা আপনার করের বোঝা কমাতে সাহায্য করবে।

ভুল এড়ানো - জরিমানা থেকে রেহাই

করের হিসাব বা ফর্ম পূরণে সামান্য ভুলও বড় ধরনের জরিমানা বা আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। একজন কনসালট্যান্ট এই ভুলগুলো এড়াতে সাহায্য করেন।

সময় বাঁচানো

ট্যাক্স প্রস্তুত করা একটি সময়সাপেক্ষ কাজ। একজন কনসালট্যান্ট এই কাজটি আপনার পক্ষ থেকে করে দিলে আপনি নিজের গুরুত্বপূর্ণ কাজে বেশি মনোযোগ দিতে পারবেন।

অডিটের প্রস্তুতি

যদি কখনও ট্যাক্স অডিট হয়, একজন কনসালট্যান্ট আপনাকে সেই প্রক্রিয়ার জন্য প্রস্তুত করতে পারেন এবং আপনার হয়ে কর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।

ভবিষ্যৎ পরিকল্পনা

একজন ভালো কনসালট্যান্ট আপনাকে আপনার আর্থিক লক্ষ্য পূরণের জন্য ট্যাক্স-দক্ষ কৌশল তৈরি করতে সাহায্য করতে পারেন, যেমন - অবসর পরিকল্পনা বা সম্পদ বৃদ্ধি।

ব্যক্তিগত ট্যাক্স ফাইলিং

এখন সহজ, দ্রুত ও নিশ্চিন্তে

বাংলাদেশে যে কোনো ব্যক্তি যার ইটিন (eTIN) আছে তারজন্য আয়কর রিটার্ন দাখিল করা আইনগতভাবে বাধ্যতামূলক। এটি শুধু একটি ফরমাল প্রক্রিয়া নয়, বরং একটি দায়িত্বশীল নাগরিক বা ব্যবসায়ী হিসেবে আপনার গুরুত্বপূর্ণ কর্তব্য। আপনার ইনকাম, খরচ, সম্পদ ও দায়সমূহ সরকারকে জানানোর মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। 

ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলে

আপনার পাশে দপ্তরী

আপনি চাইলে Income Tax Practitioner (ITP) দের সাহায্য নিতে পারেন। আইটিপি বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (Income Tax Practitioner),  Tax Consultant বা আয়কর উপদেষ্টা অথবা আয়কর আইনজীবি হলেন এমন একজন পেশাদার ব্যক্তি, যিনি করদাতাদের জন্য ইনকাম ট্যাক্স সংক্রান্ত সকল প্রক্রিয়া সহজ এবং যথাযথ আইনি কাঠামোর মধ্যে সম্পন্ন করতে সাহায্য করে থাকেন। আয়কর আইনজীবিরা আয়কর, সম্পদ, আমদানি শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি সংক্রান্ত মামলাসমূহ পরিচালনা  করেন এবং করদাতাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। অভিজ্ঞ ও সরকার অনুমোদিত আয়কর পরামর্শক দিয়ে পরিচালিত আমাদের রিটার্ন সেবা, নির্ভুল ও hassle-free।

ব্যক্তিগত আয়কর রিটার্ন

দাখিলের জন্য যা যা লাগবে

জাতীয় পরিচয়পত্র (NID)

TIN সার্টিফিকেট (যদি না থাকে, আমরা করে দিই)

বেতন সার্টিফিকেট / ব্যবসার আয় প্রমাণপত্র

ব্যাংক স্টেটমেন্ট

পূর্বের রিটার্ন দাখিলের কপি

সময়সীমা: প্রতি বছর ৩০ নভেম্বর এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে

ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলে

দপ্তরী কিভাবে সহযোগিতা করে?

ITP অফিসার দ্বারা ডকুমেন্টেশন ও হিসাব প্রস্তুত

অনলাইন/ম্যানুয়াল সাবমিশন সাপোর্ট

ট্যাক্স সেভিং ও কমপ্লায়েন্স কনসালটেশন

ভবিষ্যতের জন্য আর্থিক পরামর্শ

কর রেয়াত সম্পর্কে পরামর্শ

ফাইল রিভিউতে পরলে আপনার পক্ষ থেকে মোকাবেলা

সময়মতো ও নির্ভুল রিটার্ন জমা

আপনার Personal Income TAX Return দাখিলের প্রয়োজনে আজই দপ্তরীর এক্সপার্ট টিমের সাথে যোগাযোগ করুন—আমরা নিশ্চিত করবো দ্রুত, সঠিক ও ঝামেলামুক্ত সেবা।
খরচ: আয় ও জটিলতার ভিত্তিতে (আমাদের সার্ভিস চার্জ শুরু ৩,০০০ টাকা থেকে)

আপনার আনুমানিক আয়কর হিসাব করুন

Personal Income Tax Calculator (For Bangladesh Use Only)

Fast, accurate, and updatable from the backend.

Net Tax 0
Monthly (with inv.) 0

Automated Tax Calculation

BDT
Use digits only, e.g., 1250000
BDT
Click inside the box to set detailed investments.
Minimum city tax is configurable in Settings.
BDT

Disclaimer: This tool provides an approximate estimation based on your inputs. Please verify with current NBR rules or consult a professional advisor.

এছাড়াও আপনার আয়ের উৎস অনুসারে আরো যা যা লাগবে

চাকুরিজীবী হলে

স্যালারি সার্টিফিকেট
ব্যাংক স্টেটমেন্ট (০১-০৭ থেকে ৩০-০৬ আয়বর্ষ পর্যন্ত)
প্রভিডেন্ট ফান্ড এর তথ্য (যদি থাকে)

ব্যবসায়ী হলে

ট্রেড লাইসেন্স
বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরণী
সম্পদ ও দ্বায় বিবরণী
ব্যাংক স্টেটমেন্ট

বিনিয়োগের (যদি থাকে)

ডি.পি.এস
ইনস্যুরেন্স সার্টিফিকেট 
শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট
সঞ্চয়পত্র

কৃষি, সঞ্চয়পত্র, মূলধনি অন্যান্য উৎস থেকে আয়

কৃষি ও মূলধনি আয়ের ক্রয় ও বিক্রয় মূল্য
সঞ্চয়পত্রের সুদের সার্টিফিকেট
ব্যাংক ইন্টারেস্ট এর জন্য ব্যাংক স্টেটমেন্ট ও ট্যাক্স সার্টিফিকেট
রেমিটেন্স আয়/ফ্রিল্যান্সার আয় হলে রেমিটেন্স সার্টিফিকেট
অন্যান্য আয়ের বিবরণ

বাড়ি-দোকান ভাড়া থেকে আয় হলে

বাড়ি বা দোকানের ভাড়ার বিবরণ
বাড়ি বা দোকানের বিবরণ (Square feet, unit etc.)
মিউনিসিপ্যাল ট্যাক্স পেমেন্ট/ খাজনার বিবরণ
হোম লোন এর বিবরণ (যদি থাকে)

সম্পদ ও দায় বিবরণী

বাড়ি, অ্যাপার্টমেন্ট (যদি নিজের নামে থাকে)
জমি, গাড়ি, আসবাবপত্র, ইলেকট্রনিক্স, ইত্যাদি (যদি নিজের নামে থাকে)
ব্যাংক ঋণের তথ্য (যদি নিজের নামে হয়)
অন্যান্য ঋণের তথ্য (যদি নিজের নামে হয়)

আয়কর রিটার্ন দাখিল কেনো জরুরি?

আয়কর রিটার্ন না দিলে আপনি—

সর্বনিম্ন জরিমানা: ৫,০০০ টাকা (ব্যক্তির জন্য)

ব্যাংক ঋণ, জমি ক্রয় -বিক্রয় করতে পারবেন না।

জরিমানা বা সাজার মুখোমুখি হতে পারেন।

বিনিয়োগ বা সরকারি টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন না

বিভিন্ন দেশের ভিসা পাওয়া থেকে বঞ্চিত হবেন।

কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা শেয়ারধারী হতে পারবেন না।

ক্রেডিট কার্ড সেবা থেকে বঞ্চিত হবেন।

৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে পারবেন না।

তবে ভয় নয়, Daptari আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতায় করবে!

আপনার Personal Income TAX Return দাখিলের প্রয়োজনে আজই দপ্তরীর এক্সপার্ট টিমের সাথে যোগাযোগ করুন—আমরা নিশ্চিত করবো দ্রুত, সঠিক ও ঝামেলামুক্ত সেবা।
খরচ: আয় ও জটিলতার ভিত্তিতে (আমাদের সার্ভিস চার্জ শুরু ৩,০০০ টাকা থেকে)

FAQ – কিছু সাধারণ প্রশ্ন

যাদের আয় ট্যাক্স ফ্রি ইনকামের সীমার উপরে, এবং যেকোনো ব্যবসায়ী/প্রফেশনাল।

সাধারণত নভেম্বরের শেষ দিন পর্যন্ত (NBR নির্ধারিত সময় অনুযায়ী)।

হ্যাঁ, NBR-এর e-return সিস্টেমে। দপ্তরী এতে আপনাকে সহায়তা করে।

নির্ধারিত সময়ের পর থেকে প্রতিদিন/প্রতি মাসে অতিরিক্ত জরিমানা ধার্য হয়।

কারণ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ম্যানেজ করি—ডকুমেন্ট, ক্যালকুলেশন, সাবমিশন ও NBR ফলো-আপ।

আইটিপি বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (Income Tax Practitioner) বা আয়কর উপদেষ্টা অথবা আয়কর আইনজীবি হলেন এমন একজন পেশাদার ব্যক্তি, যিনি করদাতাদের জন্য ইনকাম ট্যাক্স সংক্রান্ত সকল প্রক্রিয়া সহজ এবং যথাযথ আইনি কাঠামোর মধ্যে সম্পন্ন করতে সাহায্য করে থাকেন। আয়কর আইনজীবিরা আয়কর, সম্পদ, আমদানি শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি সংক্রান্ত মামলাসমূহ পরিচালনা  করেন এবং করদাতাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 

যেকোনো দেশের করব্যবস্থায় আইটিপি বা পেশাদার কর আইনজীবিদের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। করদাতাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা থেকে শুরু করে করসংক্রান্ত সামগ্রিক সমস্যা সমাধান করা পর্যন্ত সকল কাজের ক্ষেত্রেই একজন পেশাদার কর আইনজীবির গুরুত্ব রয়েছে।